পটুয়াখালীতে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৩ ঘণ্টায়ও মেলেনি ব্যবসায়ীর খোঁজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি  নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভিড় করেছেন তাঁর স্বজনসহ স্থানীয় মানুষ।

নিখোঁজ নুরুল ইসলাম গাজী পৌর শহরের রহমতপুর এলাকার বাসিন্দা। তিনি ভ্রাম্যমাণ ব্যবসা করতেন। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, গতকাল শুক্রবার দুপুরে তাঁর বাবা নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোরিকশায় বসে ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোরিকশার চালককে আটক করে। তাঁর অভিযোগ, এ সময় তাঁর বাবাকে তল্লাশি চালিয়ে কোনো মাদক না পাওয়ার পরও তাঁকে ধাওয়া করা হয়। পরে তার বাবা নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

মেয়ে রুপা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বাসায় এসে বলে–তোমার বাবার মাদকের ব্যবসা করে। এই বলে আমাদের হুমকি-ধামকি দিয়ে যায়। আমার বাবা আংটি বিক্রি করতেন। কখনো মাদকের সঙ্গে জড়িত ছিল না।’ 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাদুরতলী ফিশারি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন নুরুল ইসলামকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেয়। এ সময় তিনি সাঁতার দিয়ে নদীর মাঝখানে গেলে হঠাৎ ডুবে যান। তারপর থেকে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির।

খেপুপাড়া ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল হোসেন, ‘আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।’

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর