কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল-ঘরবাড়ি

পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। করমজাতলা ও মাঝের হাওলা গ্রামে জল ঢুকে ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি। এ ছাড়া বাঁধের সাত কিলোমিটার জুড়ে ভাঙনের ঝুঁকি থাকায় দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় রয়েছে সাত গ্রামের বাসিন্দারা। ক্ষতি এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের করমজাতলা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তিন মাস আগে নিম্নচাপের প্রভাবে রাবনাবাদ নদীর পানির প্রবল চাপে ভেঙে যায় বাঁধের অন্তত ৪০০ ফুট অংশ। এতে প্রতিনিয়ত বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে করমজাতলার কৃষি জমিসহ ঘরবাড়ি।

স্থানীয় বাসিন্দারা জানান, একই সময় ক্ষতিগ্রস্ত হয় পাশের মাঝের হাওলা গ্রামের বেড়িবাঁধের ২০০ ফুট অংশের দুই তৃতীয়াংশ। শুধু এই দুই স্থানই নয়, ৫৯ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের সাত কিলোমিটার রয়েছে ভাঙনের ঝুঁকিতে। যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড।

দুই বছর আগে, এই বাঁধ রক্ষায় দুই দফায় এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে কোটি টাকার জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর