কলাপাড়ায় ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত

সমুদ্র উপকূলীয় উপজেলা পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা।

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ এএম

সমুদ্র উপকূলীয় উপজেলা পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার মধ্যরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা।

সোমবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের গতিতে কালবৈশাখী তাণ্ডব শুরু হয়। প্রায় ২৫ মিনিটের ঝড়ের বাতাসে তীব্রতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহর এলাকায় একাধিক টিনশেডের ঘর, কুঁড়েঘর ও আধাপাকা ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ধানখালীর দুইটি বসতঘর কলাপাড়া পৌর শহরের চারটি ও কুয়াকাটার অন্তত ১৪টি দোকান ঘর পুরোপুরি বিধ্বস্ত খবর পাওয়া গেছে। এ ছাড়াও উপজেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩ শতাধিক ঘরবাড়ি।

অপরদিকে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ উপরে ও ডাল ভেঙে পড়ে (গাছের গুড়ি) একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় চাপা পড়ে আছে। এ উপজেলায় ঠিক কতটা ঘরবাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। 

কুয়াকাটার লেম্বুর বন এলাকার বাসিন্দা ফারুক জানান, রাতের কালবৈশাখী ঝড়ে এখানে অন্তত ১৪টি দোকান পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও একাধিক দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ধানখালির ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন জানান, পাচজুনিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

একই এলাকার সম্রাট নামের এক বাসিন্দা জানান, রাতের আচমকা ঝড়ে ৪ নম্বর ওয়ার্ডের জলিল হাওলাদারের বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে শবে কদরের নামাজ রত অবস্থায় থাকা ঘরের সদস্যরা নিচে চাপা পড়েন। কিন্তু মালামালের ক্ষতি হলেও তারা অক্ষত আছেন। 

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, একাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আংশিক ক্ষতি কতটা হয়েছে তা জানতে আমরা স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি। তবে অতিগ্রস্ত পরিবারে ঢেউটিন এবং সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় এখনও সেভাবে সাড়া মিলছে না বলে জানা গেছে। 
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি এবং মেডিকেল ফিজিকসের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর ১টায় র‍্যালি এবং দুপুর দেড়টায়...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর