বরিশালে ভবন নির্মাণ বিধিমালা বদল, ভোগান্তিতে বাড়িওয়ালারা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

বরিশালে বারবার ভবন নির্মাণ বিধিমালা বদলানোয় বাড়ির মালিকদের ভোগান্তি বাড়ছে। এখন নকশা অনুমোদনের জন্য মালিকদের নিজে সিটি করপোরেশনে যেতে হবে—এ ঘোষণায় জটিলতা আরও বেড়েছে। সিটি করপোরেশন বলছে, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এই সিদ্ধান্ত।

গত কয়েক বছর ধরে কোন বিধিমালা অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে ভবন নির্মাণ হবে, তা নিয়ে জটিলতায় আটকে আছে প্রায় ৬০০ নকশা। 

ভুক্তভোগীরা জানান, ২০২০ সালে ভবন নির্মাণের ক্ষেত্রে নতুন বিধিমালা চালু করেছিলো তৎকালীন সিটি মেয়র। তবে পরের মেয়র দায়িত্ব বুঝে নিয়েই ফিরে যান পুরোনো বিধিমালাতে। এসবের মধ্যেই ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। 

অ্যাসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টের সম্পাদক রিয়াদুল আহসান বলেন, ‘মেয়র একজন আসে আর নতুন নিয়ম চালু করে। আবার আরেকজন এসে আবার আরেক নিয়ম করে। এসব কারণে আমাদের প্ল্যান বাস্তবায়ন দেরি হয়ে যাচ্ছে।’

বাড়ির মালিকরা বলছেন, বছরের পর বছর ধরে নকশা আটকে থাকায়  হোল্ডিং ও পানির ট্যাক্স গুনতে হচ্ছে। অন্যদিকে, নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বেড়েছে আর্থিক ক্ষতিও।  

সিটি কর্পোরেশনের দাবি, প্ল্যান ডিজাইনাররা নকশার পাশাপাশি ভবনের অনুমোদনও ব্যবস্থা করে দেবেন, এমন ধারণা থেকেই গ্রাহক ভোগান্তি শুরু। নতুন প্রশাসক তাই পরিকল্পনা অনুমোদনের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি সিটি কর্পোরেশনে আসা বাধ্যতামূলক করেছেন।

বরিশাল সিটি করপোরেশনের স্থপতি সাইদুর রহমান বলেন, ‘প্ল্যান ডিজাইনারদের কাছে তারা অবশ্যই যাবেন, তবে তা টেকনিক্যাল সাপোর্টের জন্য। কনসালটেন্সি ফার্মের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন গভর্মেন্ট ফির দায়িত্ব না নেয়।’

বরিশাল সিটি করপোরেশনের সিইও রেজাউল বারী বলেন, ‘যাদের সমস্যা আছে তাদের আমরা পরামর্শ দেব—আমাদের আর্কিটেক্ট আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। তৃতীয় কোনো ব্যক্তির কাছে যেন না যায়।’

৬৮ বর্গ কিলোমিটার বরিশাল সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে ভবনের সংখ্যা প্রায় ৭৬ হাজার।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর