রাজধানীর জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

ঢাকায় জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সমস্যা সমাধানে আরও সময় চাইলেন তিনি। 

বুধবার সকালে রাজধানীর গুলশানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, নগরবাসীকে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। 

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। 

একশো মিলিমিটার বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী। সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক দায়িত্ব ও কাজে সমন্বয়ের ওপর জোর দেন বক্তারা। 

সেমিনারে রাজউক প্রতিনধি বলেন, বাসাবাড়ি থেকে ময়লা আর নাড়িভুড়ি এনে হাতিরঝিলের লেকে ফেলি। মানুষ সচেতন না হলে তো শুধু পুলিশ–আনসার দিয়ে এটা ঠেকানো যাবে না। 

ঢাকা ওয়াসার প্রতিনিধি বলেন, বনানী, বারিধারা, বাড্ডার পশ্চিমাংশ ও চেয়ারম্যানবাড়ি এলাকার বর্জ্যটা আগামী দুই বছরের মধ্যে আমরা দাসেরকান্দি শোধনাগারে আধুনিক উপায়ে নিয়ে যাব।  
 
জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমি আমার মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা নগরায়নকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে গেলে আমাদেরকে একটু সময় দিতে হবে। 

নাগরিকদের অধৈর্য্য না হওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। আর স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে সচেতনতার পাশাপাশি প্রয়োজন নগর সরকার।  

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যদি সিটি কর্পোরেশনগুলোকে একটা নগর সরকারে পরিণত করতে না পারি– সিটি কর্পোরেশনই নিয়ন্ত্রণ করবে অন্যান্য সংস্থাগুলোকে যাদের ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। 
  
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পৃথিবীর উন্নত যত দেশ আছে, সব জায়গায় জলাবদ্ধতা হয়। আমাদের তুলনায় তাদের পানিটা একটু তাড়াতাড়ি নেমে যায়। তাদের পরিকল্পনামাফিক ব্যবস্থাপনা আছে। সুয়ারেজের লাইনটা যেভাবে করা, ড্রেনেজ ব্যবস্থাও সেভাবে করা। আমাদের হয়তো সেভাবে না করার কারণে তাদের ২ ঘণ্টা লাগলে, আমাদের ৫ ঘণ্টা লাগে। 

জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো পুনঃখননে জোর দেন বক্তারা।  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর