বিএম কলেজে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:৩০ পিএম

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

সোমবার সন্ধ্যার দিকে নগরীর জিয়া সড়কে বসে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি বিএম কলেজ পর্যন্ত গড়ালে রাতে কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও মহানগর ছাত্রদল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ‌‌‘৫ আগস্টের রাতুল নিজেকে ছাত্রদলের বলে পরিচয় দিয়ে আসছিল। আজ রাতুলের নেতৃত্বে মাজহারুল ইসলাম সোহান মিলে জেলা ছাত্রদলের সদস্য সচিবের ওপর হামলা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করি। পরবর্তীতে রাতুল তার লোকজন নিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। আমরা পুনরায় সড়ক থেকে তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিনি নিয়ন্ত্রণে এনেছে। নিজের মধ্যে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি এ বিষয়ে পুলিশে...
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে কৃষকের ফসলি জমি ও ঘরবাড়ি। আবাসস্থল হারানো হাতির আক্রমণ থেকে ফসল রক্ষার পাশাপাশি নিজেদের জীবন বাঁচাতে নির্ঘুম রাত পার করছেন সীমান্তের...
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড ঘটেছে।  সোমবার দুপুর আড়াইটার দিকে টার্মিনালের একটি গ্যান্টি ক্রেনের চাকায় হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে...
কাগজে-কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র দুই-তিনজনের। নিয়মিত বেতন পেলেও শিক্ষকদের সময় কাটে আড্ডা দিয়ে। কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে...
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর সম্পন্ন করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর...
বয়স যে স্রেফ একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করেছেন ৪০-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি! আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিকাল এক হ্যাটট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তিনি...
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 
লোডিং...

এলাকার খবর