প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। সফরে ১৭টি চুক্তি এবং ৩ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তার আলোচনা হতে পারে।

আপডেট : ২২ জুন ২০২৬, ০৬:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, শুধু অবকাঠামো প্রকল্প নয়, উৎপাদনশীল খাতে চীনের বিনিয়োগ আকৃষ্ট করায় জোর দিতে হবে সরকারকে।  

বাংলাদেশ ও চীন সম্পর্কের অন্যতম ভিত্তি এখন বাণিজ্য ও বিনিয়োগ। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি যেমন বেড়েছে, বাস্তবায়িত হয়েছে একাধিক বড় প্রকল্পও। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে নতুন করে বাড়ছে প্রত্যাশা। 

বৃহত্তর অর্থনৈতিক অংশীদারত্ব তৈরি, বিনিয়োগ আকৃষ্ট করা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোই এ সফরের লক্ষ্য। সফরে ১৭টি দলিল সই হবে। পাশাপাশি চীনের কাছে ৩ বিলিয়ন ডলারের উন্নয়ন সহযগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ।

র‍্যাপিড চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য তিন গুণ বেড়েছে ঠিকই, কিন্তু এর প্রায় সবই কেবল আমদানি। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে চীন থেকে ১৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ৬৭ কোটি ২৬ লাখ ডলারের পণ্য। চীনে শুল্কমুক্ত সুবিধা থাকলেও তা নিতে পারছে না বাংলাদেশ।’

বাংলাদেশ চায়না চেম্বার সভাপতি মো. খোরশেদ আলম বলেন, ‘নতুন বিনিয়োগ এবং চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো গেলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।’

চীন বাংলাদেশের সহযোগিতা কেবল আমদানি নির্ভর নয়, বরং উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠবে বলে আশা বিশ্লেষকদের।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দালিয়ানে তিনি দুদিন ব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে...
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে...
নিহতরা প্রত্যেকেই কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তথ্য বলছে, ওই জায়গায় অ্যানিমেশন শিখতে আসত পড়ুয়ারা। সেখানেই এই ভয়াবহ কাণ্ড ঘটেছে। কী থেকে আগুন লেগেছে, তা নিয়ে স্পষ্ট তথ্য আসেনি। এরই...
বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসক নিয়োগের পর আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ২৭ হাজার আমানতকারীর...
চলতি অর্থবছরের মে পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে...
অভিযানে গাজীপুর সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর