চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আপডেট : ২২ জুন ২০২৬, ১১:০২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে তিনদিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর সম্পন্ন করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিণী।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে’প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সীমিত পরিসরের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। সফরে ১৭টি চুক্তি এবং ৩ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তার আলোচনা হতে পারে।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার খুলে দেওয়া, বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, এফটিএ, আরসিইপিতে যোগদান, হালাল শিল্প, এআই, সেমিকন্ডাক্টর ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।...
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বয়স যে স্রেফ একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করেছেন ৪০-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি! আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিকাল এক হ্যাটট্রিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তিনি...
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।  সোমবার সন্ধ্যার দিকে নগরীর জিয়া সড়কে বসে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি বিএম কলেজ পর্যন্ত গড়ালে রাতে...
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের এ মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়। 
লোডিং...

এলাকার খবর