আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখা 

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করে চম্পট ক্যাশিয়ারের!

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে ব্যাংক ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা না দিয়ে আত্মসাৎ করেন রিয়াদ। মোবাইলে টাকা জমার বার্তা না এলে সার্ভারের সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন তিনি। পরে অনিয়ম ধরা পড়লে আত্মগোপনে চলে যান রিয়াদ। 

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী জানান, তার মূল অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা নেওয়া হয়েছে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এক নারী গ্রাহক বলেন, উনি (রিয়াদুল ইসলাম) ফরম পূরণ করে আমার ৫ লাখ টাকা ৫ বছরের জন্য নিয়ে গেছে। আমি আমার বাবারে পাঠাইছি এটার ডকুমেন্টস নেওয়ার জন্য। লাল একটা কাগজ দিয়া দিছে। 

আরেক নারী গ্রাহক বলেন, ৭ লাখ টাকা জমা দিছি। এখন দেখতেছি ৫ লাখ টাকার মতো আছে। আর দুই লাখ টাকাই মেরে দিছে। 

আল-আরাফা ইসলামী ব্যাংক পাখিমারা আউটলেট শাখার এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, এই টাকাগুলা একাউন্টে জমা না দিয়া তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে। গ্রাহকদের বলেছে সার্ভার সমস্যা, পরবর্তীতে মেসেজ আইসবে। দেখা গেছে, কারও কারও ম্যাসেজ এক বছরে/দুই বছরেও যায়নি। সমস্যা হয়েছে আমার বাবার অ্যাকাউন্টের টাকাটা খালি করে নিয়ে গেছে। 

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া...
কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ের তোড়ে সৈকতের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্সসহ মেরিন ড্রাইভ। ২৫ বছরে সৈকতের...
বরিশাল বিএম কলেজে এক শিক্ষার্থীকে মরাধরের ঘটনা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।  সোমবার সন্ধ্যার দিকে নগরীর জিয়া সড়কে বসে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি বিএম কলেজ পর্যন্ত গড়ালে রাতে...
বিশ্ব চলচ্চিত্রে ফুটবলকে কেন্দ্র করে নানা ধরনের সিনেমা রয়েছে, তবে সেই তুলনায় ক্রীড়ানির্ভর চলচ্চিত্রে ঢালিউড অনেকটাই পিছিয়ে! তবে একেবারে শূন্য বলা যাবে না! ঢালিউডেও ফুটবল উঠে এসেছে রুপালী পর্দায়!...
পাহাড়ে বংশ পরম্পরার রীতি অনুযায়ী ভূমি ভোগদখল করে আসছেন পাহাড়ি-বাঙালি বসবাসকারীরা। ঘর আছে, জমি আছে, আছে বসবাসের অধিকার, কিন্তু সেই জায়গার নেই লিখিত দলিল। 
মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন ‘জিও নিউজ’–এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি জানিয়েছে,...
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস হয়েছে। নতুন অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর