ফুটবল যখন রুপালি পর্দায়

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

চলছে ফুটবল বিশ্বকাপ উন্মদনা। চায়ের টেবিল কিংবা সামাজিকমাধ্যম, সর্বত্রই এখন একটাই আলোচনা ‘ফুটবল’। বিশ্বকাপের এই মৌসুমে রইল ফুটবল নিয়ে নির্মিত কিছু দেশীয় নাটক-সিনেমার খোঁজ— 

বিশ্ব চলচ্চিত্রে ফুটবলকে কেন্দ্র করে নানা ধরনের সিনেমা রয়েছে, তবে সেই তুলনায় ক্রীড়ানির্ভর চলচ্চিত্রে ঢালিউড অনেকটাই পিছিয়ে! তবে একেবারে শূন্য বলা যাবে না! ঢালিউডেও ফুটবল উঠে এসেছে রুপালী পর্দায়! প্রথমেই বলব, পরিচালক খিজির হায়াত খানের ‘জাগো’ সিনেমাটির কথা। মনে পড়ে কি ‘সেই পথ চলতে পথ চলতে’ কিংবা ‘জাগো জাগো বাংলাদেশ’—গানগুলোর কথা? জনপ্রিয় এই গানগুলো ছিল এই জাগো সিনেমায়। পর্দায় দেখা যায়, কুমিল্লা একাদশের সঙ্গে ভারতের ত্রিপুরা একাদশের টানটান লড়াই। যেখানে ফুটে দেশপ্রেম আর ফুটবল ঘিরে আবেগ। সমালোচকদের মতে, দেশের ইতিহাসে জাগো’র চেয়ে দুর্দান্ত ক্রীড়ানির্ভর চলচ্চিত্র আর দেখা যায়নি। 

জাগো সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আরেকটি হচ্ছে ‘দামাল’। ২০২২ মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত এই সিনেমা নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মীমরা।

তবে নাটকে ব্রাজিল-আর্জেন্টিনার চিরচেনা দ্বৈরথ উঠে এসেছে নানাভাবেই! ঢাকাইয়া ফুটবল—নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ ও জোভান। গল্পে দেখা যায়, পুরান ঢাকার সূত্রাপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা। যদিও শেষপর্যন্ত মাঠের লড়াই ছাপিয়ে সেই খেলাই সবাইকে এক সুতায় বেঁধে দেয়। এটি পরিচালনা করেছেন মিফতাহ্ আনান।

এদিকে, ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনাকে কেন্দ্র করে নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্নব, মাহিমা, রকি খান, সাহেলা আক্তার প্রমুখ।

এবারও ফুটবল নিয়ে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর একটি বিশেষ পর্ব নির্মাণ করেছেন অমি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত বিশ্বকাপ মৌসুমে কাজল আরেফিন অমি নিয়ে এসেছিলেন ‘ব্যাচেলরস ফুটবল’। ধ্রুব টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই এটি ছিল ট্রেন্ডিংয়ের শীর্ষে। এবার এই নির্মাতা নিয়ে আসছেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর একটি বিশেষ পর্ব। যেখানে থাকছে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ! আর তা ঘিরে নাটকে দেখা যাবে, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও শামীম হাসানদের তুমুল খুনসুটি!

ফুটবল টুর্নামেন্ট এলে কীভাবে একটি পুরো মহল্লা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে—সেই চিরচেনা রূপটি উঠে এসেছে এই নাটকে। অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই মুখ আরোশ খান ও মহিমা। ফুটবল নিয়ে বড়দের ও ছোটদের ইগো, জেদ এবং এর সমান্তরালে তরুণ প্রজন্মের প্রেম-ভালোবাসার এক মিষ্টি রসায়ন ফুটে উঠেছে ‘মহল্লার ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের এই নাটকে। পরিচালনা করেছেন নাজমুল হাসান।

ব্রাজেন্টিনা নামের একটি নাটকে অভিনয় করেছেন জামাল ভূঁইয়া, বিপরীতে লামিমা লাম। ছবি: সংগৃহীত

এদিকে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার হাজির হতে চলেছেন নতুন পরিচয়ে। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লাম। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আবেগকে কেন্দ্র করে সিরিজটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মাদ হাসান।

এ ছাড়াও ‘ফেয়ার প্লে’, ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’, ‘কাপ নিয়ে কাপাকাপি’সহ আরও বেশ কয়েকটি নাটকে উঠে এসেছে ফুটবল।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
রাজধানীর ডেমরা থানার অধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ডিএমপি'র কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি...
জুন মাসের শেষ দিকের কথা! মিরপুরে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে তিন দিনের মাথায় ইনিংস ব্যবধানে হেরে চরম সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই কী ঘটলো?...
গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা...
মুক্তিপণের জন্য অপহৃত নিলয় শিকদার নামে এক যুবককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার র‌্যাব-১০-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর