তিস্তা প্রকল্প নিয়ে আতঙ্কে ভারত, জবাবে যা বলছে চীন

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

ভারতের উদ্বেগের মধ্যেই তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা যেন কোনো তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকে, সেই বিষয়ে জোর দিয়েছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের তীব্র উদ্বেগের বিষয়ে জানতে চাইলে বেইজিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে চীন-বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যেকোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত।’

তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি হওয়ায় ঢাকা-বেইজিংয়ের এই যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। তবে চীন একে একটি জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জিয়াকুন বলেন, ‘তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার একটি জনকল্যাণমূলক প্রকল্প, যাকে বাংলাদেশ পক্ষ অত্যন্ত গুরুত্ব দেয়। এই প্রকল্পে সহায়তা করার জন্য চীন সাধ্যমতো সবকিছু করতে প্রস্তুত।’

চীনা মুখপাত্র আরও বলেন, ‘উন্নয়ন কৌশলের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আরও বৃহত্তর সমন্বয় সাধনে চীন প্রস্তুত। এ ছাড়া অর্থনীতি ও বাণিজ্য, পানি উন্নয়ন এবং জনকল্যাণের মতো খাতগুলোতে বিনিময় ও সহযোগিতা বাড়াতেও চীন প্রস্তুত রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগেই জানিয়েছেন, দুই দেশের বিশেষজ্ঞরা এই প্রথমবারের মতো প্রকল্পটির ওপর একটি কারিগরি সম্ভাব্যতা যাচাই পরিচালনা করবেন। তিনি বলেন, ‘চীন জানিয়েছে, সম্ভাব্যতা যাচাইয়ের ফলের ওপর ভিত্তি করে তারা এই প্রকল্পে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।’

তিস্তাসহ বাংলাদেশের নদীগুলো ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একটি সমঝোতায় পৌঁছেছে।

এনডিটিভি বলছে, তিস্তা পরিকল্পনা নিয়ে যেকোনো ধরনের ঘোষণার ওপর ভারত কড়া নজর রাখবে। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’–এর কাছাকাছি এই নদীর অবস্থান হওয়ায় চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগ তৈরি হয়েছে।

এই অঞ্চলে বাইরের কোনো প্রভাবের বিস্তার, বিশেষ করে চীনের উপস্থিতি ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে এবং দেশটির উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডরের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর