ইমামকে চাকরিচ্যুতি, দুঃখ প্রকাশ করলেন সেই ইউএনও

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০২:০৫ পিএম

নামাজের সময় সরে দাঁড়াতে বলায় ইমামকে চাকরিচ্যুতির অভিযোগ ওঠার পর দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লার লালমাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহী অনুপম। তবে এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

আর জেলা প্রশাসন বলছে, কেউ অতি উৎসাহী হয়ে ওই ইমামকে চাকরিচ্যুত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার ভাটরা কাচারি জামে মসজিদে গত শুক্রবার জুমার নামাজ আদায় করতে যান ইউএনও ফোরকান। নামাজ আদায়ের সময় কাতারে একটু সরে দাঁড়াতে বলায় মসজিদের ইমাম আবুল বাশারকে ডেকে ধমকি দেন ইউএনও। পরবর্তীতে ইমাম আবুল বাশারকে চাকরিচ্যুত করা হয়।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করে ইমামদের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। এরপর ইমাম সংগঠনের নেতা, ভুক্তেভোগী ইমাম, ইউএনও এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রোববার সভায় বসেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। সভায় ইমামের চাকরি বহালের সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের ভুক্তভোগী ইমাম আবুল বাশার বলেন, ‘খুতবার আলোচনা শেষে মুয়াজ্জিন আজান দেন। খুতবার শেষ প্রান্তে শার্ট, প্যান্ট পরে একজন ভদ্রলোক এসে বসেন। পরে নামাজের আগে আমি সবাইকে বলি, কাতার সোজা করুন। দাঁড়ানোর সময় মুয়াজ্জিন সাহেব শুধু ওনাকে (ইউএনও) একটু সরে দাঁড়াতে বলেন। নামাজের পর উনি (ইউএনও) আমাকে ডাক দিয়ে পুকুরের পাড়ে নেন। তখন আমাকে অনেক কথা বলেছেন তিনি। সর্বশেষ আমি যখন জানতে পারলাম উনি ইউএনও, আমি উনাকে বললাম, স্যার ভুল হয়েছে। তখন উনি আমাকে বলেন, তোকে পানিতে চুবামু। এ কথাটা বলেছেন উনি। এরপর তিনি অনেক প্রশ্ন করেছেন।’

তবে ইউএনও ইমামকে চাকরিচ্যুত করার কথা বলেননি বলে জানান ইমাম বাশার। তিনি বলেন, ‘তবে উনি (ইউএনও) আমাকে বলেননি, তুমি আর এই মসজিদে এসো না। চাকরি নাই। শুধু বলেছেন যে, তুমি ইমাম হওয়ার যোগ্য না। ইমামতি করার যোগ্য না।’

বাশার বলেন, ‘বের হওয়ার পর একজন আমাকে ডেকে বলেন যে, ইমাম সাহেব আপনাকে আমরা শ্রদ্ধা করি। আমরা চাই না আপনি অসম্মানিত হন। আমাকে এখন চেয়ারম্যান ডেকে বলেছেন, আপনি যেন না আসেন।’

সভা শেষে ইউএনও ফোরকানের বক্তব্য নিতে চাইলে তিনি এড়িয়ে যান।

পরে সভা শেষে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্খিত। ইউএনও ইমামকে চাকরি ছাড়তে বলেননি। স্থানীয় কেউ অতি উৎসাহী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বলে ইমাম আবুল বাশারকে নামাজ পড়াতে নিষেধ করেন। বিষয়টির সমাধান হয়ে গেছে।’

পঙ্কজ বড়ুয়া বলেন, ‘জেলা প্রশাসকের সভায় এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপম।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 
কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি...
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর...
সরকারের দক্ষ জনবল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী চার বছরে রেমিট্যান্স তিনগুণ বাড়ানো যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। 
চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার...
চোরের মায়ের বড় গলা–সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের অবস্থা এখন এরকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একইসঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর