চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ৩ কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—উপজেলার সাহেরখালী এলাকার মো. আকিব, একই এলাকার মোহাম্মদ জনি এবং ওয়াহেদপুরের ইমাম হোসেন। নিহতরা সবাই সহপাঠী।
হাইওয়ে থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ কিশোর ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


