সাংবাদিককে মারধরের ঘটনায় নৌকার মোস্তাফিজের বিরুদ্ধে ইসির মামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিককে মারধর ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় চট্টগ্রাম–১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ মামলা করেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুম চৌধুরী জানান, গত ৩০ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার সময় খবর সংগ্রহে গেলে বাঁশখালীর সংসদ সদস্য ও তাঁর সমর্থকদের হাতে লাঞ্চিত হন সাংবাদিকেরা। এ ঘটনা আমলে নিয়ে মামলা করার নির্দেশ দেয় ইসি। এর প্রেক্ষিতে আজ সকালে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে মামলা করা হয়। এতে অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় আগামী ৩ জানুয়ারি মোস্তাফিজকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোস্তাফিজুর রহমান এক শ সমর্থক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এত সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না—জানতে চাইলে মোস্তাফিজুর ও তাঁর সমর্থকেরা বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে মোস্তাফিজ ও তাঁর সমর্থকেরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দীনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি তাঁকে শোকজ করেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে...
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে...
চট্টগ্রামে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে অন্তত ৫টি ফুটওভারব্রিজ। এর মধ্যে একমাত্র এলিভেটেড ফুটওভারব্রিজটি চালু ছিল মাত্র ২ মাস। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনার সুফল মেলেনি, বলছেন...
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী...
বিএনপি তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা...
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ...
সিলেটের কোম্পানীগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর