রাশিয়ায় তৈরি পোশাক পাঠিয়ে বিপাকে দেশের ৯ বায়িং হাউস

বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় ক্রেতা পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এলপিপি। রপ্তানিকারকেরা ফরমায়েশ অনুযায়ী বিভিন্ন দেশে এলপিপির বিক্রয় কেন্দ্রে পণ্য পাঠাতো। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় এলপিপি ইমেইলে রপ্তানিকারকদের জানায়, রাশিয়ার ফিইস রিটেইল ব্র্যান্ডের কাছে পণ্য পাঠাতে। 

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় ক্রেতা পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এলপিপি। রপ্তানিকারকেরা ফরমায়েশ অনুযায়ী বিভিন্ন দেশে এলপিপির বিক্রয় কেন্দ্রে পণ্য পাঠাতো। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় এলপিপি ইমেইলে রপ্তানিকারকদের জানায়, রাশিয়ার ফিইস রিটেইল ব্র্যান্ডের কাছে পণ্য পাঠাতে। মূল্য পরিশোধ করবে তারা। এমন আশ্বাসে ফিইস রিটেইলের কাছে পণ্য পাঠিয়ে এখন টাকা পাচ্ছেন না রপ্তানিকারকরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, পোশাক নিয়েছে রাশিয়ান প্রতিষ্ঠান- ফিইস রিটেইল। মূল্য পরিশোধের দায়িত্ব পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এলপিপির। পণ্যমূল্য পেতে মামলা করেছেন ক্ষতিগ্রস্তরা। চাইছেন সরকারি সহায়তাও।

বায়িং হাউস অ্যাসোসিয়েশন সভাপতি আবদুল হামিদ জানান, ফিইস রিটেইলের বকেয়া পরিশোধে এলপিপির কাছে অনুরোধ করেও কোনোও সদুত্তর মিলছে না। সবমিলিয়ে ৯টি বায়িং হাউসের পাওনা ৫০ কোটি টাকার বেশি।  

বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্তরা। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, সাহায্য চাওয়া হয়েছে পররাষ্ট্র, বাণিজ্য, অর্থ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। জানানো হয়েছে রাশিয়া এবং পোল্যান্ড দূতাবাসকেও।

তৈরি পোশাকের মতো অন্যান্য রপ্তানি বাণিজ্য টেকসই রাখতে সরকারি সহয়তার তাগিদ বিশেষজ্ঞদের। 

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বাংলাদেশের আর্টিমিয়া চাষ এবং উন্নত জাতের তেলাপিয়া বিস্তারের অভিজ্ঞতা শেখার আগ্রহের কথা জানিয়েছে কেনিয়া ও ঘানা। এ লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ার্ল্ডফিশ আয়োজিত এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ...
বাংলাদেশ থেকে আমদানি করা বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
ডেঙ্গুতে শুক্রবার ১ জনের মৃত্যু হয়েছে। এতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৫০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।  স্বাস্থ্য অধিদপ্তরের...
ক্লাসরুমে আবাসন সংকট, শিক্ষক ঘাটতি এবং শিক্ষা বাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারী...
সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
লোডিং...

এলাকার খবর