রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে তাঁর বাসভবনে ডেকে নেন। পরে তাদেরকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ৩টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন। 

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁর পরিদর্শনের রুট ছিল- ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। পরিদর্শন শেষে তিনি গুলশান বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।

তিনজন শারীরিক প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ...
দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা...
দেশে চলমান গ্যাসসংকটের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন তিনি।
২০১৮ সালের নির্বাচন থেকেই বাংলাদেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটো। এছাড়াও আকাশে জ্বালানি...
জার্মানিতে অতিরিক্ত গরমে এ বছর ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। জার্মানির...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে রোড অপারেশনার ইউনিটের কাজ চলমানা রয়েছে। আজ দুপুরে ৬/৭ জনের ডাকাত দল একটি পিকআপ নিয়ে ওই প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর