২-৩ কিলোমিটার দূরে ভোটকেন্দ্র, খাগড়াছড়িতে ভোটে আগ্রহ কম ভোটারদের

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

দুই থেকে তিন কিলোমিটার দূরে ভোট কেন্দ্র। পাহাড়ি পথ হওয়ায় যেতে হয় পায়ে হেঁটে। ফলে খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে ভোট দিতে আগ্রহ কম ভোটারদের। দুর্গম এলাকায় ভোটার কম থাকার কারণে কেন্দ্র বাড়ানো সম্ভব নয়, বলছেন নির্বাচনী কর্মকর্তারা।

নয় উপজেলা ও তিন পৌরসভা নিয়ে খাগড়াছড়িতে একটি মাত্র সংসদীয় আসন। ভৌগোলিক কারণে যোগাযোগ ব্যবস্থা জটিল।

স্থানীয় নির্বাচনে ভোট কেন্দ্র বেশি থাকলেও সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র মাত্র ১৯৬টি। কোনো কোনো গ্রাম থেকে ভোট কেন্দ্র ৫ থেকে ৭ কিলোমিটার দূরে। পাহাড়ি পথ হওয়ায় ভোটারদের পায়ে হেঁটে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা।

স্থানীয় ভোটাররা বলছেন, অনেক গ্রাম আছে যেগুলো থেকে ভোটকেন্দ্রে যেতে অনেক সময় লাগে। যোগাযোগ ব্যবস্থার জটিলতার কারণে অনেকে ভোট কেন্দ্রে যেতে চায় না । অনেক কষ্ট হয়, হেঁটে যাওয়া সম্ভব নয়। এখানকার অধিকাংশ বাসিন্দা পাহাড়ি জনগোষ্ঠী জুম চাষি। দূরের গ্রাম থেকে তারা ভোটকেন্দ্রে আসতে চায় না। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র কম। দূর-দুরান্তের লোকেরা ভোট দিতে চায় না। ভোট কেন্দ্র বাড়াতে পারলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারত।

ভোটারদের দুর্ভোগ লাঘব ও উপস্থিতি বাড়াতে কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে জনপ্রতিনিধি ও সংসদ নির্বাচনের প্রার্থীরা।

দীঘিনালা মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, আমার ইউনিয়নের আয়তন ২২৭ বর্গকিলোমিটার। ভোটকেন্দ্র মাত্র ১১টি। দুই থেকে তিন কিলোমিটার দূরে ভোট কেন্দ্র। খাদুর্গম এলাকার কারণে অনেক ভোটার কেন্দ্রে আসতে চায় না। কেন্দ্র বাড়ালে ভোটার উপস্থিতি বাড়বে। দুর্গমতার কারণে অনেক ভোটার কেন্দ্রে আসতে চায় না।
 
জাপা প্রার্থী মিথিলা রোজায়া জানান, খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম। তার ওপর এখানে ভোটকেন্দ্র কম। যে কারণে দুর্গম এলাকার ভোটারদের উপস্থিতি কম। আমার দাবি ভোট কেন্দ্র বাড়ানো হোক।

এদিকে দুর্গম এলাকায় ভোটার সংখ্যা কম হওয়ায় কেন্দ্র বাড়ানো সম্ভব হয় না বলছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম। 

জেলার মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ যার প্রায় এক-তৃতীয়াংশ ভোটার দুর্গম এলাকার।

খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর