কুমিল্লায় ১৪ লাখ মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ১৪

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১১:২৬ এএম

কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় পানিবন্দি হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবেদ আলী। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা ১৯ জন।

সরকারি ও বেসরকারি তথ্যসূত্র জানা গেছে, বন্যায় সদর উপজেলায় দুইজন, বুড়িচং উপজেলায় শিশুসহ ৪ জন, তিতাস উপজেলায় ২ জন, নাঙ্গলকোট উপজেলায় ৩ জন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, লাকসাম উপজেলায় ৩ জন, মুরাদনগর একজন, মনোহরগঞ্জে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন মারা গেছে। এসব মৃত্যুর মধ্যে অনেকে বন্যার পানিতে ডুবে, পানিবন্দি বাড়িঘর ও আশ্রয় কেন্দ্রের চিকিৎসার অভাবে, বিদ্যুতায়িত ও সাপে কাটার কারণে বলে ধরা হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভাঙে। এতে পানিতে তলিয়ে যায় বুড়িচং উপজেলার ১০৫টি গ্রাম। বুড়িচংয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। তারপর একে একে প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। সেই পানি ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ছড়িয়ে বেশিরভাগ গ্রাম ডুবে যায়। গোমতীর পানিতে তলিয়ে যায় ব্রাহ্মণপাড়ার ৮টি ইউনিয়ন। যেখানে ৬০টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে যায়। এছাড়া দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দেবিদ্বারে ৫০টি গ্রামে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। 

এদিকে ফেনীর বন্যার পানিতে ডুবেছে চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও বরুড়া উপজেলার বেশিরভাগ অংশ। এখন পর্যন্ত নাঙ্গলকোট উপজেলায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নই এখন প্লাবিত। ওই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। মনোহরগঞ্জে বন্যায় একজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ফেনীর বন্যার প্রভাবে ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল। এই সময় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। কুমিল্লা তিতাস উপজেলা তিনটি ইউনিয়ন পানিবন্দি অবস্থায়। বর্তমানে ১০টি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় আছে। বন্যায় তিতাস উপজেলায় ২ জন শিশু মারা গেছে। 

বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার কয়েক শ গ্রাম। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনকুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, কুমিল্লা জেলাজুড়ে ১২৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে দুই লক্ষাধিক পরিবার। জেলাজুড়ে ৭২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে থাকা ও বন্যায় পানিবন্দিদের পানিবাহিত রোগে আক্রান্ত বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য ২০৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। 

কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ূব মাহমুদ বলেন, বন্যায় জেলাজুড়ে ৬৫ হাজার হেক্টর ফসলি জমি পানি নিচে প্লাবিত হয়েছে। যেহেতু এখনও অনেক এলাকায় পানি ঢুকছে সেহেতু ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বন্যার পানি কমার পর সঠিক তথ্য জানা যাবে, কী পরিমাণ ফসলি জমি ক্ষতি হয়েছে।

কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, কুমিল্লা জেলা জুড়ে বন্যা কবলিত এলাকায় প্রায় ৪০০ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর