সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনাল হিসেবে আলোচনায় রয়েছে।

বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যতটা মাঠে, ততটাই টিকিটের বাজারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচকে ঘিরে টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ লাখ টাকা।

প্রায় ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে টিকিটের গড়মূল্যের সাথে দর্শকের হিসাব ধরলে, শুধু ফাইনালের টিকিট বিক্রি থেকেই আয় হতে পারে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা।

ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। আর সবচেয়ে দামি টিকিট কিনতে গুনতে হচ্ছে ৩৫ লাখ টাকারও বেশি। টিকিট বিক্রির এই বড় লাফের পেছনে রয়েছে ‘রিসেল’ বা পুনর্বিক্রি পদ্ধতি। ফাইনাল ম্যাচের টিকিটের জন্য ফিফার নির্ধারিত সর্বোচ্চ মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার। চাহিদা বাড়ার সাথে সাথে সেই দাম এখন প্রায় তিন গুণ হয়ে পৌঁছেছে।

বিশ্বকাপ ফাইনাল সব সময়ই আবেগের মঞ্চ। তবে এবার সেই আবেগের সঙ্গে যুক্ত হয়েছে বিশাল বাণিজ্যিক মূল্য। টিকিটের এই রেকর্ড দামেই বোঝা যায়, বিশ্ব ফুটবল এখন শুধু খেলা নয়, বরং বহু বিলিয়ন ডলারের এক অর্থনীতিরও নাম।

যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর