জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত দেশি-বিদেশি বিনিয়োগ 

গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

গ্যাস পেতে নতুন ও প্রতিশ্রুত দেড় হাজারের বেশি শিল্প গ্রাহকের আবেদন পড়ে আছে তিতাসে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগ। জ্বালানির সংযোগ পেলে, বড় বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান হতে পারে কয়েক লাখ মানুষের।  

দেশে বিদ্যুৎ-শিল্প, রান্নার চুলা, যানবাহনসহ বিভিন্ন খাতে দৈনিক গ্যাসের চাহিদা ৪০০ কোটি ঘনফুটের বেশি। অথচ সরবরাহ নেমেছে ২৭০ কোটি ঘনফুটের নিচে। এরমধ্যে স্থানীয় গ্যাসের উত্তোলন ১৭০ কোটির ঘরে, আর আমদানির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি ১০০ কোটি ঘনফুট।

ফরেন ইনভেস্টরস চেম্বার সভাপতি রুপালী হক চৌধুরী জানান, শিল্পখাতে গ্যাসের অভাবে অনেক প্রতিষ্ঠানের উৎপাদন কমছে। আবার যন্ত্রপাতি আমদানি করে নতুন কারখানা স্থাপন করে বসে আছেন অনেকেই। গ্যাসের অভাবে শিল্পের সক্ষমতা সম্প্রসারণও থেমে আছে। সবচেয়ে বড় বিতরণ সংস্থা তিতাসে নতুন সংযোগ ও প্রতিশ্রুত গ্রাহকের আবেদনের চাহিদা পূরণে দরকার প্রায় ৭৮ কোটি ঘনফুট গ্যাস। 

জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন জানান, শিল্পখাতে সরবরাহ বাড়াতে গ্যাসের সিস্টেম লস ১১ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশের নিচে নামানো এবং রান্নার চুলায় ধাপে ধাপে গ্যাস বন্ধের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে নতুন করে গ্যাস নির্ভর শিল্পে বিনিয়োগ না করার পরামর্শ দেন তিনি। 

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, শিল্প ও বিদ্যুতের জন্য গ্যাস সরবরাহকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার। গত দেড় বছরের জ্বালানি মন্ত্রণালয় মাত্র ২৫ টি শিল্প সংযোগে গ্যাস কমিশনিং বা সরবরাহ অনুমোদন করেছে। স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা বাড়াতে কয়েকটি রিগ কেনার পরিকল্পনাও রয়েছে সরকারের। 

 

 

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। তবে বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন...
তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট...
ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলে ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর