এলপিজিবাহী জাহাজে আগুনের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পিএম

কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ ও সোফিয়া জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজ সমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদণ্ড, পরিবাহিত এলপিজি এর পরিবহন ও উপযুক্ততা নিরূপণ,  অগ্নিদুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরুপণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নৌপরিবহন উপদেষ্টা উক্ত ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একইসাথে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক জাহাজ সমূহের বাড়তি নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

এদিকে ১৭ ঘণ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সুফিয়ায় লাগা আগুন। তবে, অপর মাদার ভেসেল নিকোলাস ক্যাপ্টেনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। রাত ১টায় কুতুবদিয়া পয়েন্টের দক্ষিণে নোঙর করা জাহাজ দুটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনীর ৫টি ও কোস্ট গার্ডের ২টি জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের অগ্নিনির্বাপক দলও যৌথভাবে কাজ করছে। এলপিজি বহনকারী জাহাজ সুফিয়া ও নিকোলাস ক্যাপ্টেনে থাকা ৩১ জন ক্রুকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়েছে কোস্ট গার্ডের মেডিকেল দল। কয়েকদিন আগে শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভ ও বাংলার জ্যোতিতে আগুনের ঘটনা ঘটে। এতে প্রাণহানিও হয়।

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের দেওয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
দুবাইফেরত এক যাত্রীর অভিনব কৌশলে স্বর্ণ চোলাচালন চেষ্টা ভেস্তে দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। সংস্থাটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শাহ আমানত...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা...
রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করছে ঢাকা। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।  
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগে স্থবিরতা চলছে। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক...
লোডিং...

এলাকার খবর