চট্টগ্রামে লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকারী লরির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজারের কালমারচড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়াপাড়া এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া ও ওয়াসিফুর রহমান।

দুর্ঘটনায় আহতরা হলেন, মহেশখালী হুয়ানক ইউপির ইউপি সদস্য গোলাম কুদ্দুস, নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া এবং সিএনজি চালক জাবের।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে দুইদিক থেকে আসছিল একটি গ্যাস বোঝাই লরি এবং একটি সিএনজি চালিত অটোরিকশা। গাড়ি দুইটি সাধনপুর ইউপির বানীগ্রাম দমদমা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই প্রাণ হারায় দুইজন এবং আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছেন। তাদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের দুইজন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে...
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা হয়। 
মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে...
বিএনপি তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা...
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ...
সিলেটের কোম্পানীগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এতে...
গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত ইয়েলো লাইন আরও ভেতরে সরিয়ে নেয়ায় আবারও ঘরছাড়া হচ্ছেন হাজারো মানুষ। রয়টার্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর