চট্টগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নে গোয়ালঘরে মেরামত কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাম্বল ওয়াজর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন ওই এলাকার নুরুল হকের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন। 

পুলিশ জানায়, বাড়ির পাশে পুরাতন গোয়ালঘর মেরামতের কাজ করছিলেন জসিম। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন বলে...
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা হয়। 
মাছের ঘেরের মালিকানা, নিয়ন্ত্রণ ও লাভের অংশীদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে...
বিএনপি তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা...
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ...
সিলেটের কোম্পানীগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এতে...
গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত ইয়েলো লাইন আরও ভেতরে সরিয়ে নেয়ায় আবারও ঘরছাড়া হচ্ছেন হাজারো মানুষ। রয়টার্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর