আ.লীগের জন্য বাঁশ প্রস্তুত রয়েছে: ছাত্র আন্দোলনের সংগঠক মাসুদ

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম

রাজধানী ঢাকায় শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের আজকের কর্মসূচির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বাঁশের লাঠি প্রস্তুত রাখা হয়েছে।

গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সওয়ার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আবদুল হান্নান মাসুদ। 

আওয়ামী লীগের সভানেত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবদুল হান্নান মাসুদ বলেন, ‘ভারতে ফ্যাসিবাদের দালাল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি সেখানে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছেন। বারবার ফোন করে দিয়ে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এ দেশের মানুষকে ক্ষেপিয়ে তুলছেন। সন্ত্রাসী বাহিনীকে রাস্তায় নামানোর জন্য বারবার উস্কে দিচ্ছেন।’
 
আবদুল হান্নান মাসুদ বলেন, ‘আমি খবর নিয়ে দেখেছি ফ্যাসিস্টের দোসরেরা, সন্ত্রাসীরা আগামীকাল নাকি ঢাকার রাস্তায় নামবে। শুনেছি ঢাকা শহরের প্রতিটি ফ্ল্যাটে ফ্ল্যাটে, বস্তির প্রতিটি ঘরে ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি হলের রুমে রুমে তারা বাঁশের লাঠি প্রস্তুত রেখেছে। দেখি কার কি সাহস। বাঁশের লাঠি প্রস্তুত করো বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগান ৭১ সালে মুক্তিযোদ্ধাদের ছিল। এখন আমাদের তরুণ প্রজন্মের স্লোগান ‘বাঁশের লাঠি প্রস্তুত কর, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়।’

এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘২৪-এ তরুণদের আমরা বলেছি জীবন দাও, গুলির সামনে দাঁড়াও। তাহলে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটাব, আমরা নতুন সংবিধান রচনা করব। তাদেরকে বলেছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব। সেই পঁচে-গলে যাওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছুড়ে ফেলে দেব। আমাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মোকাবিলা করে আমরা আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবই করব।’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই...
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর