ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে আগুন, আটক ২

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো হয়। 

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা হয়।

এ ঘটনায় ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে আখাউড়া ছেড়ে গেছে। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। 

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবস্থান করছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ স্প্রে করা অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

এদিকে, ঘটনার খবর পেয়ে ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করে। 

অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া শ্যামলী ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস...
নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলার রায় আগামীকাল বুধবার হওয়ার কথা রয়েছে।
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটককৃত এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা হয়। এসময় পুলিশের...
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপে...
নতুন সরকার গঠন ছাড়াই শপথ নিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা। গত ২৭ অক্টোবরের নির্বাচনে জয়ী আইনপ্রণেতারা  মঙ্গলবার শপথ নেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। 
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।...
চার বছর কারাভোগের পর নিজ বাড়িতে গৃহবন্দি হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বাসভবনে পৌঁছান তিনি। ২০২০ সালে রাষ্ট্রীয় তহবিল ওয়ান-এমডিবি থেকে অর্থ আত্মসাতের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর