নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার মধ্যরাতে উপজেলার তোতার বাজার থেকে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

মোজাম্মেল হোসেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়া ২০১৮ সালে সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও আগুনের ঘটনায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি শাহীন মিয়া জানান, মোজাম্মেল হোসেনকে আজ সোমবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল...
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই...
৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর