বন্ধুর জানাজায় নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানালেন সনাতন ধর্মের সুরেশ

ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন সনাতন ধর্মের বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে। আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন তিনি। দুই ভিন্ন ধর্মের মানুষের এমন মানবিক বন্ধুত্বের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন সনাতন ধর্মের বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে। আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন তিনি। দুই ভিন্ন ধর্মের মানুষের এমন মানবিক বন্ধুত্বের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে জানাজায় অংশ না নিয়ে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। শৈশব থেকে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি আর প্রিয় বন্ধুকে হারানোর বেদনা যেন তাঁর নীরব উপস্থিতিতেই ফুটে উঠছিল। শেষবারের মতো বন্ধুকে দেখার আকুলতা নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।

বন্ধুর জানাজায় অশ্রুসিক্ত বীর মুক্তিযোদ্ধা সুরেশ। ছবি: ইনডিপেনডেন্ট স্থানীয়দের কাছে সুরেশের এই উপস্থিতি হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের মতে, ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্বের কোনো ধর্মীয় সীমানা নেই।

মৃত্যু কেড়ে নিয়েছে হাকিম ডাকুয়াকে, কিন্তু দুই বন্ধুর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি রয়ে যাবে মানুষের মনে। সুরেশের নীরব উপস্থিতি যেন আবারও মনে করিয়ে দিল, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে।

সুরেশ বলেন, ‘বন্ধুত্বের টানেই আমি এখানে আসছি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল। ছোট বেলা থেকেই আমরা একসাথে চলাফেরা করেছি। তিনি আমার জুনিয়র, কিন্তু ছোট বেলা থেকেই আমরা বন্ধুত্বপূর্ণভাবে চলেছি।’  

গাজীপুরে ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিস্বার্থে নানাভাবে হয়রানি ও ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিভিন্ন মাধ্যমে একের পর এক মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ...
চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগের সিলেট কার্যালয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ...
মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাতে বলা হয়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি...
‎পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি, তিনটি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর