মহেশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

কক্সবাজারের মহেশখালীতে রফিক বাহিনীর প্রধান রফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক জানান, ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে রফিক ডাকাতকে ধরা হয়। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায় কেস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। কোস্টগার্ডও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ডাকাত রফিক গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।  

ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র ও গোলাবারু উদ্ধার করে কোস্টগার্ড।  

গ্রেপ্তারের পর রফিককে মহেশখালী থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। ডাকাত রফিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রফিক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ হয়েছে। এসময় মেঘনা উপজেলার এক নরী গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরেপড়া রোধে মিড-ডে মিল কর্মসূচি গ্রহণ করে সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল থেকে নবীনগর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল...
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল থেকে শুরু হওয়া হরতালের কারণে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও...
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনিতে মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।
ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম...
চলতি অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য খাতে ৫৫ দশমিক ২০ বিলিয়ন আর সেবা খাতে লক্ষ্যমাত্রা ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা গত...
একটি রোমান্টিক গান। চার দশক আগে লেখা হয়েছিল ভালোবাসার আবহে। অথচ ২০২৬ সালের এই শ্রাবণে সেই গানই হয়ে উঠেছে শিক্ষিকাদের প্রতিবাদের ভাষা। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করে গত দুই দিনে...
সাতক্ষীরার তিনটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...
লোডিং...

এলাকার খবর