লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার সাহরির সময় এ ঘটনায় জামাল উদ্দিনের নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
 
জানা যায়, ভুক্তভোগী ওই নারী সোমবার সেহরির সময় বাড়ির পাশে বাথরুমে যান। এসময় কিছু বুঝে ওঠার আগে দুই ব্যক্তি তাঁকে ঝাপটে ধরে নির্জন একটি জায়গায় নিয়ে যান। পরে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে পালিয়ে যায় ধর্ষকরা। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, জামাল তাঁর আত্মীয় হয়। তিনিসহ অপরিচিত চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী জানান, বিয়ের কিছুদিন পর বেড়াতে গেলে জামাল উদ্দিন তাঁকে বাজে প্রস্তাব দেয়। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে আসার কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করে। পরে বিচার দাবি করলে বিভিন্ন ভয়ভীতি ও নিজে আওয়ামী লীগের নেতা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান জামাল। পূর্বের ক্ষোভ থেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ধর্ষণ করে জামাল উদ্দিন।

রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি সংঘবদ্ধ ধর্ষণ নয়। ভুক্তভোগীকে জামাল উদ্দিন ধর্ষণ করেছে। এ ঘটনায় আশরাফ ও নুর ইসলাম নামের দুজন ধর্ষণে তাকে সহযোগিতা করেছে। ভুক্তভোগী নারী জামালকে প্রধান করে অজ্ঞাত আরও চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর