আখাউড়ায় বন্ধ হলো বৈশাখী মেলা, হুমকি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিএনপি নেতার হুমকিতে আয়োজকেরা বৈশাখী উৎসব ও মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মেলার আয়োজকদের পক্ষ থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আজ রোববার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

আখাউড়ার ধলেশ্বর গ্রামের রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সদস্য মো. রনি চৌধুরী এই অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ‘২০১২ সাল থেকে পাঠাগারের আয়োজনে বাংলা নববর্ষে নিয়মিত বৈশাখী উৎসব ও মেলা হয়ে আসছে এলাকায়। প্রতিবারের মতো এই বছরও গ্রামবাসীর সহায়তায় পাঠাগার প্রাঙ্গণে বৈশাখী উৎসব ও মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যানারসহ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এ ছাড়া মেলার বিষয়টি লিখিতভাবে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে তাদের মেলায় আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে গত ১১ এপ্রিল আখাউড়ার আব্দুল্লাহপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহনোয়াজ খান ওই মেলার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশে বক্তৃতা দেন। মো. শাহনোয়াজ খানের দাবি, বৈশাখী মেলা অনইসলামিক ও গুনাহর কাজ। তাই এখানে মেলা করা যাবে না। যদি কেউ করার চেষ্টা করেন তাদেরকে প্রতিহত করা হবে বলে হুমকি দেন তিনি। তাঁর এ উসকানির ফলে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে বিধায় আয়োজকেরা উক্ত এতিহ্যবাহী বৈশাখী মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন। বিষয়টি আমলে নিয়ে কার্যকর ও তড়িৎ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হলো।’

বৈশাখী উৎসব ও মেলার আয়োজকেরা জানান, বিএনপি নেতা শাহনোয়াজ খানের হুমকি ও উসকানিমূলক তৎপরতার ফলে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির আশঙ্কায় পরদিন শনিবার রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক শিরীন আক্তার মেলা স্থগিতের লিখিত ঘোষণা দেন। 

মেলা স্থগিত করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে শিরিন আক্তার বলেন, ‘সরকার এবার শুধু নববর্ষেই নয়, চৈত্রসংক্রান্তি পালন করার জন্যও নির্দেশনা দিয়েছে। সেই ক্ষেত্রে একজন স্থানীয় নেতার এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ জাতীয় অনুষ্ঠানের চেতনাকে আহত করেছে।’

মেলাএ বিষয়ে জানতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহনোয়াজ খানকে ফোন করলে তিনি ইউএনও অফিসে মিটিংয়ে আছেন বলে জানান। তিনি এ সময় বলেন, ‘মেলার বিষয়ে ওসি তদন্ত করছেন, তাঁর কাছ থেকেই জানতে পারবেন।’

এরপর আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমি উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। ওসি জানান, এলাকার লোকজনই মেলা স্থগিত করেছে। 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর