নোয়াখালীতে পানিতে ডুবে মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একটি মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা হয়।

মৃত দুই শিশু হলো দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদরাসার নূরানী বিভাগের ছাত্রী ছিল। 

চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার জানান, দুপুর ২টার দিকে দুই শিশু তাদের মায়েদের অগোচরে পুকুরে যায়। সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রথমে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন...
৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
লোডিং...

এলাকার খবর