সংবাদ প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক সাংবাদিককে মারধর করেছে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে, অবৈধভাবে মাটি কাটার সংবাদ প্রকাশের  জেরে তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে। উপজেলা পরিষদের সামনে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত মাইনুদ্দিন রুবেল বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক দেশ রূপান্তরের জেলা সংবাদদাতা। ঘটনার পর রাত ১০টার দিকে রুবেলকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি বিজয়নগর উপজেলার ভিটিদাউদপুর গ্রামে। তবে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করেন তিনি। 

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবদলের সদস্য সচিবের পদ থেকে বহিষ্কৃত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়াসহ ৩০-৪০ জনের সন্ত্রাসী দল এই হামলার ঘটনা ঘটিয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের সঙ্গে জড়িত এই চক্রটি সংবাদ করায় রুবেলের ওপর ক্ষিপ্ত ছিল। 

অভিযোগ রয়েছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়া গত ৫ আগস্টের পর থেকে উপজেলার সর্বত্র অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। পাশাপাশি উপজেলার পুকুরসহ ফসলি জমি অবৈধভাবে ভরাট করছেন। কাইয়ুমের এই কাজে সহায়তা রয়েছে বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুরের। কাইয়ুমের ছেলে মো. মুন্না, রাসেল মিয়া ও মোবারক হোসেন, চাচাতো ভাই রুবেল মিয়া ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আনিছ মিয়া সরাসরি মাটি কাটার কাজে জড়িত। অবৈধভাবে মাটি কাটার ঘটনা এবং সদ্য বিদায়ী বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ করায় সাংবাদিক মাইনুদ্দিনের ওপর ক্ষুব্ধ হন কাইয়ুম ও মোখলেছুরের লোকজন।

গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ব্যক্তিগত কাজে বিজয়নগর থানার উদ্দেশ্যে রওয়ানা হন মাইনুদ্দিন। তিনি বিজয়নগর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থেকে সন্ত্রাসীরা তার ওপর হামলা আহত করে। হামলায় রুবেল মাথার ডানপাশে আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তার মাথার ডানপাশে ছয়টি সেলাই দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা শুনেছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর