নিষেধাজ্ঞার পর মাছ ধরা শুরু

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা

আপডেট : ০১ মে ২০২৫, ১০:৫৮ এএম

নিষেধাজ্ঞার ২ মাস পর লক্ষ্মীপুরে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জেলেরা জাল-নৌকা নিয়ে মেঘনায় মাছ শিকারে নেমে পড়েন। কিন্তু সারারাত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ পায়নি তারা। ফলে সকাল থেকে ঘাটগুলোতে খালি হাতে ফিরতে হয়েছে জেলেদের।

এদিকে সামান্য কিছু ইলিশ মাছ পেলেও দাম আকাশ ছোঁয়া। এক কেজি ওজনের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার থেকে সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত। এর নিচের ইলিশ হালি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত। এছাড়া ৫শ গ্রামের নিচের এক হালি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এই জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত রয়েছে। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল। এসময় ৩ শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল-জরিমানা করা হয়। ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হয় ৩০ এপ্রিল মধ্য রাত। এরপর থেকে মেঘনায় মাছ শিকারে নেমে পড়েন জেলেরা। বর্তমানে ৩০টি মাছঘাটে ব্যস্ত সময় পার করলেও মাছ না পাওয়ায় জেলে ও আড়ৎদারদের মধ্যে হতাশা বিরাজ করছে।

এবার লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ ছিল। এসময় প্রত্যেক জেলেকে ২৫ কেজি হারে ভিজি এফের চাল বরাদ্দ দেওয়া হয়। এখন পর্যন্ত অনেক জেলে বরাদ্দকৃত চাল না পাওয়ার অভিযোগ করেন।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ দুই মাস নদীতে সরকারি নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা মেনে নদীতে যাননি তাঁরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আশা নিয়ে সারারাত নদীতে জাল ফেলেও তেমন মাছ পাওয়া যায়নি। সামান্য মাছ পেলেও ইঞ্জিনচালিত তেলের খরচও হয়নি। ফলে হতাশা বাড়ছে জেলে পল্লিতে। অথচ এসময়ে প্রচুর মাছ পাওয়ার কথা। কিন্তু নদীতে তেমন মাছ নেই বলে জানিয়েছেন জেলেরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের বলেন, ‘জলবায়ু পরিবর্তন, নদীতে ডুবোচর জেগে উঠা ও বৃষ্টি কম হওয়ার কারণে সাগর থেকে মেঘনার মোহনায় ইলিশ আসতে বাধার সৃষ্টি হওয়ার কারণে মাছ কম।’

এই মৎস্য কর্মকর্তা বলেন, এরই মধ্যে বৃষ্টি হচ্ছে। নদীতে পানিও বাড়ছে। সামনে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করা হচ্ছে। এ ছাড়া দুই মাসের অভিযান সফল হয়েছে। গতবারের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছে মৎস্য বিভাগ।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
লোডিং...

এলাকার খবর