ফেনীর একরাম হত্যার ১১ বছর, গ্রেপ্তার হননি ফাঁসির ১৬ আসামি

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:২৯ পিএম

ফেনীর আলোচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যাকাণ্ডের ১১ বছর পেরিয়ে গেলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৯ আসামির ১৬ জন এখনো গ্রেপ্তার হননি। এর মধ্যে ৮ জন জামিনে মুক্ত হয়ে ও ৮ জন হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক। মামলার রায় ঘোষণার ৭ বছর পেরিয়ে গেলেও সাজা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে একারমের পরিবার।

রাষ্ট্রপক্ষ সূত্র জানা গেছে, কারাগারে থাকা মৃত্যুদণ্ড পাওয়া ২৩ আসামির মধ্যে একজন মারা গেছেন। অন্য ২২ আসামির আপিল শুনানি বর্তমানে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে নিষ্পত্তির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত আছে। শিগগিরই আপিলের শুনানি হবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার না হওয়া এবং হাইকোর্টে ৭ বছর ধরে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়ায় হতাশা ও ক্ষোভ জানিয়েছেন মামলার বাদী ও একরামের বড় ভাই জসীমউদ্দীন। তিনি বলেন, ‘সাজাপ্রাপ্তদের ফাঁসিতো হলোই না। পলাতকরা অনেকে বিদেশে আছে এবং ধরাছোঁয়ার বাইরে খুনের নির্দেশদাতারা। আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

পুলিশ বলছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তবে পলাতক আসামিদের মধ্যে অন্তত ১৩ জনের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এ তথ্য অবগত নয় বলে জানান ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনাটি অনেকদিন আগের। যোগদানের পর এ বিষয়ে এখনো আমি অবগত না।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমী এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হককে প্রকাশ্য গুলি করার পর গাড়িতে আগুন দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০১৮ সালের ১৩ মার্চ মামলার রায়ে ৩৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, তৎকালীন ফেনী পৌর কাউন্সিলর আব্দুল্লাহিল মাহমুদ শিবলীসহ ২২ আসামি কারাগারে রয়েছেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর