করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা

আপডেট : ১২ জুন ২০২৫, ০১:০৪ পিএম

হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করছে হেলথ ডেস্কে।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রী ভারত যাতায়াত করেন। সম্প্রতি ভারতে করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন ভবনের সামনে বসানো হেলথ ডেস্কের মাধ্যমে ভারতফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাসহসহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা এবং করোনার লক্ষণগুলো আছে কিনা- তা নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন করতে দেওয়া হচ্ছে। এছাড়া মাস্ক পরিধানসহ সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হচ্ছে যাত্রীদের।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান জানান, যদি কোনো যাত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা যায়, তাহলে তাকে কোয়ারেন্টিনে রাখা হবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর