বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অপহৃত ১১ 

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে দস্যুদের কাছে ট্রলারসহ অপহরণের শিকার হয়েছে ট্রলার মালিক ও ১০ জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত ট্রলারের মালিক মো. সলেমানের ভাই মো. হানিফ মাঝি সাংবাদিকদের এ তথ্য জানান।

অপহৃতদের মধ্যে ১০ জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারীর হাটে। অন্যজন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

মো. হানিফের অভিযোগ, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুডার চর এলাকা থেকে ট্রলার মালিক ও জেলেদের অপহরণ করা হয়েছে। তাদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহৃত জেলেদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নয় তাদের স্বজনরা ও আইনশৃঙ্খলা বাহিনী।

হানিফ বলেন, ‘গত মঙ্গলবার সকালে রামগতির টাংকির ঘাট থেকে আমার ভাই সলেমানের ট্রলার ১০ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশে রওনা হয়। ট্রলারের মালিক সলেমানও তাদের সাথে ছিল। মাছ শিকারের সময় ওই রাতে ট্রলারসহ দস্যুরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে দস্যুরা রামগতির টাংকি ঘাটের একজন আড়ৎদারের কাছে মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করেছে।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল এই এলাকায় না হওয়ায় পুরোপুরি কাজ করতে সমস্যা হচ্ছে। তবুও আমরা খোঁজ-খবর নিচ্ছি।’ ‎

যোগাযোগ করা হলে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ‘ভুক্তভোগী পরিবারের কেউ আমাদের লিখিতভাবে জানায়নি। তবে আমরা মৌখিকভাবে জেনে আমাদের হেড অফিসে যোগাযোগ করেছি। জেলেদের উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।’ 

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিঝুঁকির ভয়াবহ...
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি।...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
লোডিং...

এলাকার খবর