অক্টোবরেও বরফে ঢাকা চিলির পাহাড়, দীর্ঘ হচ্ছে স্কি মৌসুম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময় ধরে চলছে স্কি কার্যক্রম। আবহাওয়াবিদদের মতে, এর পেছনে রয়েছে সাম্প্রতিক দশকগুলোর অন্যতম শক্তিশালী এল নিনো। 

দক্ষিণ গোলার্ধে যখন বসন্তের আমেজ, চিলির পাহাড়ে তখনও শীতের উৎসব। রাজধানী সান্তিয়াগোর কাছে ভাল্যে নেভাদো স্কি রিসোর্টে বরফের ওপর স্লেজে চড়ছেন পর্যটকেরা। কেউ স্কি করছেন, কেউবা স্নোম্যানের সঙ্গে ছবি তুলে ধরে রাখছেন ব্যতিক্রমী এই সময়ের স্মৃতি।

ক্যাফে মালিক হুয়ান পাবলো গুয়েভেরা বলেন, ‌‘এটা অনেকটা ঐতিহাসিক ঘটনা। এই সময়ে এত বরফ নিয়ে রিসোর্ট খোলা থাকা অস্বাভাবিক। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক মাসেরও বেশি সময় ধরে বরফ মৌসুম চলা সত্যিই বিরল।’

সাধারণত সেপ্টেম্বরেই শেষ হয় স্কি মৌসুম। কিন্তু এবার অক্টোবরের মাঝামাঝি এসেও বরফের ঘাটতি নেই। এতে খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

ট্যুর গাইড পাত্রিসিয়া আরেভালো বলেন, ‘আমরা খুবই খুশি, কারণ এবার বরফের মৌসুম দীর্ঘ হয়েছে। গত বছর ১৯ সেপ্টেম্বর ছিল আমাদের শেষ ভ্রমণ। এবার প্রায় আরও এক মাস বেশি সময় কাজ করতে পারছি, আর বরফও আছে প্রচুর।’

চিলির আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক দশকগুলোর অন্যতম শক্তিশালী এল নিনো মধ্য চিলিতে ভারী বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। শীতজুড়ে ও বসন্তের শুরুতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে আন্দিজের উঁচু এলাকায় বেড়েছে তুষার জমা, আর তাতেই দীর্ঘ হয়েছে স্কি মৌসুম। 

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচু পাহাড়ে স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ এই তুষারপাত পর্যটন ও বিনোদনে বাড়তি মাত্রা যোগ করলেও আবহাওয়ার এমন ব্যতিক্রমী পরিস্থিতি ভবিষ্যতেও থাকবে কি না, তা অনিশ্চিত।

ইরানে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য প্রভাবিত হওয়ায় প্রতিদিন ৬০ কোটি ডলারের ক্ষতির মুখে পর্যটনখাত। বিশ্বজুড়ে বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়ায় বিমান ভাড়ায় বড় ধরনের ওঠা-নামা দেখা দিয়েছে বলে জানিয়েছে...
দুবাই বিশ্বের অন্যতম পর্যটনকেন্দ্র হলেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে তা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই বিমানবন্দরসহ বেশকিছু স্থাপনা...
বাংলাদেশে নির্বাচনে বিএনপির জয়ের খবর কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, দুদেশের সম্পর্ক স্বাভাবিক হলে আবারও বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের পদচারণায় মুখরিত...
রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধিতার অভিযোগ তুলে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। এ সিদ্ধান্তে শিক্ষা ও চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিরাও...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
ভুক্তভোগী ও স্বজনরা জানান, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে দেশ ও অন্য দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের আটকে রেখে জোর করে সাইবার...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
লোডিং...

এলাকার খবর