সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম

সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন। আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় ১০ নম্বর গোহাট উত্তর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির সাবেক এই নেতা বলেন, বাংলাদেশ আজ নির্বাচনের উৎসবমুখী আর অপরদিকে এই সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে বেড়ে চলছে। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম পাটোয়ারীসহ কচুয়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
লোডিং...

এলাকার খবর