চাঁদপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে সাগর সাহা (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত ইজাজ মিয়া (২০) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত সাগর সাহা হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের শম্ভু সাহার ছেলে। আহত আরোহী একই এলাকার ইমরান মিয়ার ছেলে ইজাজ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার ভ্যান ও হাজীগঞ্জ থেকে রামগঞ্জের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর সাহা নিহত হয়। স্থানীয়রা আহত ইজাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ইজাজকে ঢাকায় রেফার করেন চিকিৎসক।

জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লোডিং...

এলাকার খবর