চাঁদপুরে গলা টিপে শিশুকে হত্যার অভিযোগ, চাচা–চাচি আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিনে নিখোঁজ হওয়া শিশু তাসনুহা আক্তারের (৩) মরদেহ রাত ১২টার দিকে বাড়ির পুকুরে ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু তাসনুহা শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল পাটোয়ারী বাড়ির মো. রুবেলের মেয়ে। এই ঘটনায় তার চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করেছে পুলিশ।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে ভাত রান্না করার সময় গরম পানি পড়ে শিশুটির শরীরে। এ সময় শিশু চিৎকার দিলে চাচি সাথী বেগম গলায় চাপ দিয়ে ধরে বলে অভিযোগ উঠেছে। এতে মারা যায় ওই শিশু। শিশুর স্বজনেরা জানান, বাড়ির সবার অগোচরে শিশুকে বস্তাবন্দী করে পুকুরের পানিতে ফেলে দেন তিনি। রাতেই চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় শিশু তাসনুহার বাবা রুবেল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর