লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও রামগতিতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ও এর কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

রামগতি-হাতিয়া বর্ডার এলাকায় ছামিয়া আক্তার (২৫) নামে এক তরুণী দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ও চন্দ্রগঞ্জ বাজারে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে এসে কাভার্ডভ্যান চাপায় তাহিয়া সুলতানা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় রামগতি-হাতিয়া বর্ডার এলাকার নুর পাটওয়ারীরহাট উত্তর হানিফ সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছামিয়া আক্তার ঘটনাস্থলে মারা যান।

নিহত ছামিয়া আক্তার রামগতি উপজেলার টুমচর গ্রামের রিপন হোসেনের মেয়ে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আমীন নোমান জানান, শুক্রবার সন্ধ্যার আগে শিশু তাহিয়া সুলতানা পরিবারের সঙ্গে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের রাজমুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসে। সে খেলতে গিয়ে এক পর্যায়ে সড়কের ওপর চলে যায়। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।

এ ঘটনায় শিশুর পরিবার মামলা করবে বলে জানান ওসি ফয়েজুল আজীম নোমান।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর