শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ, ভোগান্তিতে পর্যটকেরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ এএম

স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতার’ ডাকে খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। আজ শনিবার সকাল থেকে অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরের সাথে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়িসহ ৯ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছেন সাজেকগামী পর্যটকেরা। 

সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়েছেন পর্যটকেরা। এ নিয়ে কথা হয় খাগড়াছড়িতে বেড়াতে আসা আশুতোষ, সাইদুল ও রাকিব নামের কয়েকজন পর্যটকের সঙ্গে। তারা জানান, অবরোধের বিষয়টি তাদের জানা ছিল না। এখানে এসে আটকা পড়েছেন। একটা পর্যটন শহরে এসে তারা ভোগান্তিতে পড়েছেন। সাজেকে যাওয়ার পর্যটকবাহী গাড়ি ছাড়ছে না।

অনেকে পরিবার নিয়ে বেড়াতে এসে আটকা পড়েছেন। শাপলা চত্বরের মুক্তমঞ্চে অনেক পর্যটককে অপেক্ষা করতে দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসে অনেকে ভোগান্তিতে পড়েছেন তারা। 

এদিকে অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কয়ার, জিরোমাইল, স্বনির্ভরসহ বেশ কিছু জায়গায় পিকেটিং করে গাছের গুড়ি ফেলে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। তবে পৌর শহরের ভেতরে হালকা ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছে। 

সড়ক অবরোধের ফলে আটকা পড়েছেন অনেক পর্যটক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকে সমাবেশে আজকে সড়ক অবরোধ চলছে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছি যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।’

গত মঙ্গলবার রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করা হয়েছে। পরদিন বুধবার সেনাবাহিনীর সহায়তায় পুলিশ শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পলাতক রয়েছে আরও দুই আসামি। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছে জুম্ম ছাত্র-জনতা।

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর