চাচার পেটে টেঁটা ঢুকিয়ে দিল ভাতিজা, পরে সংঘর্ষে আহত ৫

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার পেটে টেঁটা ঢুকিয়ে দিয়েছে ভাতিজা। এ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের আইয়ুব আলী হাজী বাড়িতে এ ঘটনা হয়।

আহত চাচা ফয়েজ মিয়া (৩০) ওই গ্রামের আবু হানিফের ছেলে। তার পেটে টেঁটার আঘাত করা ভাতিজার নাম শুক্কুর আলী।

ফয়েজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা হলো– আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও শুক্কুর আলী।

উভয় পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফয়েজ মিয়া গং ও তার ভাতিজা শুক্কুর আলীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘদিন ধরে শুক্কর আলী ও তার বাবা বিল্লাল হোসেন অন্য পাঁচ ভাইয়ের পৈত্রিক ১০ শতাংশ জমি দখল করে রাখেন। অথচ পাঁচ ভাই ২ শতাংশ জমির মালিক থাকা সত্ত্বেও সকালে ওই জমিতে ঘর তুলতে গেলে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে টেঁটা দিয়ে চাচা ফয়েজ মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. হারিছ বেপারী বলেন, ‘চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ অনেক দিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা হয়েছে বলে শুনেছি।’

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল সাড়ে...
নাসিরনগর সদর থেকে নদী-খাল, বিল-হাওর পেরিয়ে সরাইলের অরুয়াইল। প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হলেও সড়ক সংযোগে বাধা এখন সেতু। প্রথমে ড্রয়িং-ডিজাইনে ত্রুটি, এরপর ভূমি অধিগ্রহণ না...
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী...
বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
ব্রেক্সিটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রাসেলসে ইইউ-ইইকে দ্বিতীয় সম্মেলনে এই চুক্তি হয়। খবর রয়টার্সের।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে'র রায় প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। প্রেসিডেন্ট মিন অং হ্লাইং'য়ের মুখপাত্র খাইন সোয়ে বলেন, এই রায় সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর