নোয়াখালীতে চাঞ্চল্যকর সুব্রত হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলীতে সংঘটিত সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যা মামলার রহস্য উদঘাটনসহ মূল আসামি নূর মোহাম্মদকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে চরজব্বর থানা পুলিশ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নূর মোহাম্মদ উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের প্রয়াত আলী আহম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, সুব্রত চন্দ্র দাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ হলেও মূলত মোটরসাইকেলের বাম্পার ও স্ট্যান্ডে আঘাতে গলা কেটে মৃত্যু হয় তার।

সুবর্ণচরের চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘গত ১৩ অক্টোবর দুপুরে উপজেলার পশ্চিম চরজুবলী এলাকায় জনৈক রাজ্জাক সওদাগরের ধানী জমির উত্তর পাশে পাকা সড়কে সুব্রত চন্দ্র দাসের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা রুজু করার পর পুলিশের একাধিক টিম দ্রুত অভিযান শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে নূর মোহাম্মদকে শনাক্ত করা হয়।’

ওসি আরও বলেন, ‘পরবর্তীতে পুলিশের আভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পূর্ব শুল্ল্যুকিয়া এলাকার জনৈক জসিম ড্রাইভারের ঘর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’

ওসি জানান, জিজ্ঞাসাবাদে আসামি নূর মোহাম্মদ স্বীকার করেন যে, ১৩ অক্টোবর দুপুরে নিজের মোটরসাইকেলযোগে ভাগিনা ফয়সালকে (১০) সঙ্গে নিয়ে গাছ কাটার শ্রমিকদের খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। একই সময় ভুক্তভোগী সুব্রত চন্দ্র দাস চর আমান উল্ল্যা গ্রামে তার স্ত্রী রিক্তা দাসকে আনার জন্য যাচ্ছিলেন। সুব্রত একটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করার সময় সামনে থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল দেখে হঠাৎ ব্রেক করার কারণে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। 

আসামির বরাতে ওসি শাহীন মিয়া বলেন, ‘দুর্ঘটনাস্থলে পড়ে থাকা সুব্রত চন্দ্র দাসের উপর দিয়ে বিপরীতদিক থেকে আসা নূর মোহাম্মদের মোটরসাইকেলটি চলে যায়। এ সময় নূর মোহাম্মদের মোটরসাইকেলের বাম্পার ও স্ট্যান্ডে আঘাতপ্রাপ্ত হয়ে সুব্রতর গলায় কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে একই রকম বিবরণ দিয়েছে।’ 

মামলার তদন্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে ওসি বলেন, ‘গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে পুলিশকে জানিয়েছেন।’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভীনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন একই গ্রামের আজিজুল...
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ মিশনের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই...
৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর