মেঘনায় ডোবা লাইটার জাহাজ উদ্ধার হয়নি ২ দিনেও 

রামগতি-ভোলার তজুমদ্দিনের সেলিমের টেকের চরে আটকে পড়া ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ থেকে ক্যাপ্টন আবদুস সালামসহ ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে লক্ষ্মীপুরের রামগতি কোস্ট গার্ড। 

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম

মেঘনা নদীতে দুই লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনার দুই দিনেও ডুবে যাওয়া এমভি মডার্ন মেরিন-১৯ লাইটার জাহাজ উদ্ধার  হয়নি। তবে রামগতি-ভোলার তজুমদ্দিনের সেলিমের টেকের চরে আটকে পড়া ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ থেকে ক্যাপ্টন আবদুস সালামসহ ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে লক্ষ্মীপুরের রামগতি কোস্ট গার্ড। 

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, দুই লাইটার জাহাজের সংঘর্ষের খবর পেয়ে মঙ্গলবার দুপুর থেকে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক একটি উদ্বারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ডুবে যাওয়া এমভি মডার্ন মেরিন-১৯ লাইটার জাহাজ থেকে ১৩ ক্রুকে উদ্ধার করে। 

এই কর্মকর্তা বলেন, তবে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে অভিযান শুরু করা হবে। উদ্ধার সবাইকে জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামগতি কোষ্টগার্ড ও জাহাজ মালিক সুত্রে জানা যায়, চট্রগ্রাম বন্দর থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরের দিকে যাচ্ছিল এমভি মডার্ন মেরিন-১৯' লাইটার জাহাজ। ২০ অক্টোবর সোমবার মধ্য রাতে ভোলার তজুমদ্দিনে পৌছঁলে অপর এমভি উম্মে হাবিবা লাইটার জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইসময় এমভি মডার্ন মেরিন-১৯ লাইটার জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে রামগতি-ভোলার তজুমদ্দিনের সীমানায় সেলিমের টেকের  চরে আটকে যায়। 

জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের শরণাপন্ন হন। পরে রামগতি স্টেশনের কোষ্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১৩ ক্রুকে উদ্ধার করেন। তবে এখনো জাহাজ ডুবে রয়েছে। সেখানে কয়লাভর্তি রয়েছে।

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর