মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে গভীর রাতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে গভীর রাতে দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ৪ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল ২৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার পর চাঁদপুরের হাইমচরের হামিদচর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে প্রচণ্ড কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে আসা বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার- ৯ লঞ্চটির যাথে সজোরে ধাক্কা লাগে।

যাত্রীরা জানান, দুর্ঘটনার পর মাঝ নদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী- ৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আর যাত্রীদের মরদেহ এবং গুরুতর আহত যাত্রীদের নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটিও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, ‘রাতে দুর্ঘটনার খবর শুনেছি, দুজন মারা গেছে। দুর্ঘটনাকবলিত লঞ্চ দুটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।’

অপরদিকে ঢাকায় বিএনপির সমাবেশ শেষ করে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে ইমাম হাসান-৫ নামে একটি যাত্রীবাহী লঞ্চ। গতকাল রাত সাড়ে ১১টায় মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর