এবার রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তলব

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ব্যাখ্যা চেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে নোটিশ পাঠিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গতকাল রোববার রাতে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে আগামী ২২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রুমিনকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৪-৫টার দিকে আপনি (রুমিন ফারহানা) ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ৪০০/৫০০ জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন।

নোটিশে আরও বলা হয়, ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।’ এসময় আপনার অন্যান্য কর্মী–সমর্থকরাও মারমুখী আচরণ করে। এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাঁধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ঘটনাটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাসমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় বা এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর