প্রশস্ত হচ্ছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক, একনেকে প্রকল্প অনুমোদন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

অবশেষে প্রশস্ত হচ্ছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সড়ক সার্কেলের আওতাধীন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়ক বিভাগের অপ্রশস্ত এ আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও মজবুতিকরণের মাধ্যমে বিরাজমান সড়ক নেটওয়ার্কের মান উন্নয়ন তথা উন্নত, নিরাপদ, আরামদায়ক এবং সময় ও ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্পটি অনুমোদন করা হয় । 

রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধার্য করা হয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন,‘রাঙামাটি–খাগড়াছড়ি সড়কে রাঙ্গামাটি থেকে মহালছড়ি পর্যন্ত  ৩৮ দশমিক৩৫ কিলোমিটার সড়কাংশ আনুমানিক ১৯৮৬ সালে তৎকালীন চেঙ্গী ভ্যালি প্রকল্পের মাধ্যমে নির্মিত হয়। পরবর্তীতে মহালছড়ি থেকে খাগড়াছড়ি পর্যন্ত ২৩ দশমিক ১৫ কিলোমিটার সড়কাংশ খাগড়াছড়ি সড়ক বিভাগ জিওবি খাত থেকে নির্মাণ করে। সড়কের মোট দৈর্ঘ্য ৬১.৫০ কিলোমিটার। এর মধ্যে ১৪ দশমিক ৮৫ কিলোমিটার সড়ক ৫ দশমিক ৫০ মিটার প্রশস্ত এবং অবশিষ্ট ৪৬ দশমিক ৬৫ কিলোমিটার সড়কের প্রস্থ ৩.৭ মিটার।’

সড়ক প্রশস্ত করার বিষয়টি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। প্রকল্পটির বাস্তবায়ন হলে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এতে করে কমবে সড়ক দুর্ঘটনা। এছাড়া স্থানীয় জনগণের উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পর্যটন শিল্পের সম্ভাবনা বৃদ্ধি পাবে।' 

উল্লেখ্য, ২০২৯ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
এখনো মোবাইল ও ইন্টারনেট সেবার বাইরে রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। এতে যোগাযোগ, অনলাইন ফরম পূরণ, ভর্তি, সরকারি সেবা কিংবা আর্থিক লেনদেন-সবকিছুতেই ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
লোডিং...

এলাকার খবর