নোয়াখালীতে আগুনে পুড়ল প্রাথমিক বিদ্যালয়ের ভবন

আগুনে বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও সামনের টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আগুনের ধোঁয়ায় আশপাশের শ্রেণিকক্ষগুলো কালো হয়ে গেছে।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুনে একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা সব আসবাব পুড়ে গেছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বকশিরহাট এলাকার স্কুলটিতে এ আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

বিদ্যালয়ের পাশে একই কম্পাউন্ডে অবস্থিত অপর একটি বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার জানান, বিকেল ৫টার দিকে আগুন লাগান খবর পেয়ে তিনি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়টি জানান। একই সময় স্থানীয় বকশিরহাট বাজার থেকে মানুষ এসে বিদ্যালয়ের মাঠে থাকা বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষক মো. নুরুল কাউছার আরও জানান, আগুনে বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষের ভেতরে থাকা ১৪ জোড়া বেঞ্চ, তিনটি বৈদ্যুতিক পাখা, শিক্ষকদের বসার চেয়ার ও সামনের টেবিল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আগুনের ধোঁয়ায় আশপাশের শ্রেণিকক্ষগুলো কালো হয়ে গেছে।

পুড়ে যাওয়া শ্রেণিকক্ষের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে উল্লেখ করে নুরুল কাউছার বলেন, ‘এই ভবন এবং তাদের বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় না। তবে একই কম্পাউন্ডের ভেতরের বীজবাগ এন কে উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।’

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, ‘রোববার বিকেল ৫টা ২৫ মিনিটে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। আগুনে বিদ্যালয় ভবনের একটি কক্ষের ভেতরের আসবাব সবকিছু পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ভবনে বিদ্যুতের সংযোগ ছিল এবং ঘটনার সময় বিদ্যুৎ লাইন চালু ছিল।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘বিদ্যালয় ভবনের একটি কক্ষে আগুন লেগেছিল। কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর