মেঘনা নদীতে বালুর ট্রলারে ডাকাতি, আহত ৩

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে বালু বোঝাই ট্রলারে ডাকাতি ও হামলা হয়েছে। ডাকাতরা ট্রলারে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করেছে বলে অভিযোগ।

বুধবার ভোরে মতলব উত্তর উপজেলার বোরচর সংলগ্ন মেঘনা নদীতে এ ডাকাতি ও হামলা হয়। ডাকাতদের হাতে ট্রলার মালিকের ভাই সাখাওয়াত হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ট্রলার মালিক মো. আবুল হোসেন বেপারী মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগে ট্রলার মালিক উল্লেখ করেন, ঘটনার দিন ভোরে সিলেট থেকে বালু নিয়ে ট্রলারটি চাঁদপুর সদরে আনলোড করে পুনরায় বোরচরের দিকে ফেরে। এসময় মেঘনা নদীতে পূর্ব পরিকল্পিতভাবে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারে হামলা চালায়। ডাকাতরা ট্রলারে থাকা লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং ট্রলার মালিকের ভাই মো. সাখাওয়াত হোসেনের শরীরে আঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে। ​

হামলাকারীরা ট্রলারে থাকা বালু বিক্রির নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, প্রায় ৩৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন এবং রুপার চেইনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর